ঢাকাWednesday , 1 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ

জ্বালানি সংকটে সরকারের ব্যর্থতার বোঝা শিক্ষার্থীদের ওপর কেন: ডাকসু ভিপি সাদিক কায়েম

rangpurnews71
April 1, 2026 12:04 am
Link Copied!

সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত সুস্পষ্টভাবেই নীতিনির্ধারকদের দায়িত্বজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকটে সরকারের ব্যর্থতার বোঝা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, ‘‘জ্বালানি সংকটে সরকারের ব্যর্থতার বোঝা কেন শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে? সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত সুস্পষ্টভাবেই নীতিনির্ধারকদের দায়িত্বজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ।’’

ডাকসু ভিপি বলেন, ‘‘​করোনাকালীন অভিজ্ঞতায় আমরা দেখেছি, অনলাইন কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে অধ্যয়নবিমুখতা, অসহনীয় ডিভাইস আসক্তি, একাকীত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করেছে। একই পথে পুনরায় হাঁটা মানে জেনে-বুঝে একটি প্রজন্মকে হুমকির দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ধুঁকতে থাকা শিক্ষাব্যবস্থাকে অকার্যকর করে ফেলা।’’

তিনি বলেন, ‘‘​জ্বালানি সাশ্রয়ের নামে ক্লাসরুমের প্রাণচাঞ্চল্য স্তব্ধ করার মতো হঠকারী চিন্তা পরিহার করুন। শিক্ষার সাথে আপস করা জাতির অস্তিত্বকে সংকটে ফেলার নামান্তর। এর নেতিবাচক প্রভাব হয়তো তাৎক্ষণিক অনুভূত হয় না, কিন্তু দীর্ঘমেয়াদে জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়।’’

তিনি আরও বলেন, ‘‘​কাজেই জ্বালানি সাশ্রয়ের বিকল্প পথ খুঁজুন। নীতিনির্ধারণী ব্যর্থতার দায় চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিবেন না।’’

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR