ঢাকাMonday , 11 May 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

আজ এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন

Link Copied!

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে আজ সোমবার (১১ মে) যাত্রা শুরু করছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। 

এ উপলক্ষে রাজধানীর পল্টনের তোপখানা রোডে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন। রাজধানীর বাইরেও জেলায় জেলায় বিশেষ উদ্বোধনী আয়োজন করা হয়েছে। 

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত এশিয়া পোস্টের প্রধান কার্যালয়। 

ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহেও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় আয়োজিত অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা। 

এর আগে গত ১ ফেব্রুয়ারি এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আজ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে যাত্রা শুরু করবে এশিয়া পোস্ট।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR