ঢাকাFriday , 31 July 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

বাড়ছে বেকারত্ব, নিরসনে তরুণদের ভাবনা; মেহেদী

Link Copied!

প্রতিনিয়ত বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) Labour Force Survey 2024 অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই উচ্চশিক্ষিত তরুণ। বিভিন্ন গবেষণায় দেখা যায়, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পরও অনেক তরুণ দীর্ঘ সময় কর্মসংস্থানের বাইরে থাকছেন। কিন্তু বিপুলসংখ্যক শিক্ষিত বেকারের বিপরীতে দেশে পর্যাপ্ত নতুন কর্মসংস্থান কতটা সৃষ্টি হচ্ছে—এ প্রশ্ন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবছর অসংখ্য নতুন স্নাতক শেষ করা তরুনরা চাকরির বাজারে প্রবেশ করছেন। অথচ সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। সরকারি চাকরির বয়সসীমা শেষ হওয়া পর্যন্ত অনেক তরুণ বছরের পর বছর শুধু চাকরির প্রস্তুতিতে সময় ব্যয় করছেন। ফলে তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময়ের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। শ্রমবাজারে উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার তুলনামূলক বেশি হওয়ায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

একটি দেশ তখনই প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যায়, যখন সে তার তরুণ জনগোষ্ঠীকে দক্ষ, উৎপাদনশীল ও সৃজনশীল মানবসম্পদে রূপান্তর করতে পারে। বাংলাদেশের প্রায় ৪ কোটি তরুণের একটি বড় অংশ যদি কর্মসংস্থানের অনিশ্চয়তায় সময় পার করে, তাহলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

এই বিশাল বেকারত্ব মোকাবিলায় তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি। সবাইকে শুধু চাকরির পেছনে ছুটতে উৎসাহিত না করে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি হলে একদিকে যেমন দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক শ্রমবাজারেও বাংলাদেশের তরুণদের সুযোগ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।

একই সঙ্গে শিক্ষা জীবন থেকেই তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সরকার উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং বাজার সংযোগ নিশ্চিত করা আরও জরুরি। তরুণদের উৎপাদিত পণ্যের দেশীয় বাজার সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করা গেলে অনেকেই চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে পারবেন।

বর্তমানে দেশের অনেক তরুণ ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে তাদের সামাজিক স্বীকৃতি বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ ও অন্যান্য সহায়তা আরও সম্প্রসারণ করা দরকার।

পরিশেষে বলা যায়, চাকরির সুযোগের অপেক্ষায় থাকা তরুণদের যদি দক্ষ কর্মী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, তাহলে দেশে বেকারত্ব কমার পাশাপাশি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে। প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করছেন। তাদের জন্য সম্মানজনক ও টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে শুধু তরুণরাই নয়, তাদের পরিবারের লাখো মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তখনই বাংলাদেশের জনসংখ্যা কোনো বোঝা নয়, বরং উন্নয়নের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।

মেহেদী হাসান রাব্বি
যুব সংগঠক ও উদ্দ্যোক্তা

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR