ঢাকাFriday , 5 June 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে বিটিভি, টি-স্পোর্টস, সময় টিভি

আফরিন
June 5, 2026 1:27 pm
Link Copied!

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন কিনা তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেছে। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশনে। খেলা দেখাবে বিটিভি এবং টি-স্পোর্টসও। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই ছিলো না। এই জটিলতা নিরসনে বড় ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি

এবার বাংলাদেশ থেকে কেবল এই তিনটি টেলিভিশন চ্যানেলেই বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরা। এছাড়া বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে বাংলালিংকের ওটিটি সেবা টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ-এ।


আরও জানা গেছে, এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠিন বিটিভির কোনো আর্থিক খরচ থাকছে না; সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে।

সময় টিভি

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR