ঢাকাThursday , 30 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

অর্থসংকট ও জটিলতা পেরিয়ে কিরগিজস্তান প্রবাসী রাসেলের মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ

Link Copied!

কিরগিজস্তানে কর্মরত প্রবাসী বাংলাদেশি মো: রাসেল (৩৬), পাসপোর্ট নং: A14385640; মৃত্যুর এক মাস পর অবশেষে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, প্রশাসনিক জটিলতা ও আর্থিক সংকট কাটিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ভোর ৪টায় তার মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।

জানা যায়, গত ২৫ মার্চ কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন রাসেল। আকস্মিক এই মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র, আইনি প্রক্রিয়া এবং অর্থসংকটের কারণে তার মরদেহ দীর্ঘ সময় কিরগিজস্তানের একটি মরগে সংরক্ষিত ছিল। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়।

পরবর্তীতে বিষয়টি কিরগিজস্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নজরে এলে তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। সংগঠনটির নেতৃত্বে এবং কিরগিজস্তানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয় এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সূত্র জানায়, মরদেহ বাংলাদেশে পাঠাতে মোট ৩ হাজার ৬০০ মার্কিন ডলার ব্যয় হয়েছে। প্রবাসীদের সম্মিলিত সহায়তায় এই অর্থ সংগ্রহ সম্ভব হয় এবং অবশেষে এক মাস পর রাসেলের মরদেহ পরিবারের কাছে পাঠানো যায়।

এ বিষয়ে কিরগিজস্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন রংপুর নিউজ ৭১ কে, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সকল প্রবাসীর আন্তরিক সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হয়েছে।”

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এই সম্মিলিত উদ্যোগকে একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এমএসএফ

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR