রংপুর; ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদার করতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের সমন্বয় সভা। নগরীর টিএইচপি (দ্য হাঙ্গার প্রজেক্ট) আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভায় আগামী দিনে রংপুর জেলায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

Agents of Change: A Bangladesh Freedom of Religion or Belief Leadership Initiative’-এর আওতায় আয়োজিত এ সভায় তরুণ নেতৃত্বের অংশগ্রহণে সম্প্রীতি, সহনশীলতা ও আন্তঃধর্মীয় সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা ও গুজব-উস্কানিমূলক প্রচারণা প্রতিরোধে যুবসমাজকে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় “ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ” রংপুর সদর জেলার জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মনির শাহরিয়ার কে জেলা সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। যুগ্ম সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন রংপুর সরকারি কলেজের সুমাইয়া জান্নাত জীম এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নাফিস ইকবাল।
সভায় উপস্থিত ছিলেন ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক রংপুরের সমন্বয়কারী আল হুমায়রা জান্নাতি ঐশী, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ‘ রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাহী রহমান, আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী নুসরাত নওশীন বুশরা, সাবেক আঞ্চলিক সমন্বয়কারী আরমান আরাফাত অনিক এবং কারমাইকেল কলেজের সাবেক ইউনিট সমন্বয়কারী স্বর্ণালী আফরোজ স্বর্ণা।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে সচেতনতা কার্যক্রম, সংলাপ ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সম্প্রীতির সংস্কৃতি আরও শক্তিশালী করা হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© এমএসএফ/ রংপুর নিউজ ৭১
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




