ঢাকাMonday , 20 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

rangpurnews71
April 20, 2026 1:42 am
Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪৫ মিনিটের এই ফোনালাপ ছিল ‘উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ’।

বিবৃতিতে জানানো হয়, আলোচনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করতে পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছে।

শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক আলোচনার বিষয় ইরানের প্রেসিডেন্টকে জানান। এসব আলোচনা মূলত একটি আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করা যায়।

ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের পাঠানো উচ্চপর্যায়ের প্রতিনিধিদল–এর জন্য ধন্যবাদ জানান। ওই প্রতিনিধিদলটি ১১ ও ১২ এপ্রিল পাকিস্তান সফর করে। দলে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানি নেতৃত্বের সঙ্গে ওই সফরকালে যে গঠনমূলক আলোচনা হয়েছে, তা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে তাদের ‘সৎ ও আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR