ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করল রাশিয়া 

Link Copied!

তেহরান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে-এমন দাবির বিপরীতে কোনো বাস্তব সম্মত প্রমাণ নেই মস্কোর কাছে। এমনটি জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক আগ্রাসন অব্যাহত রাখার সময় এমন দাবি তোলেন ল্যাভরভ। খবর আল জাজিরার।

ব্রুনাইয়ে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখনো এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল। অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান, যদি একমাত্র না-ও হয়, অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে।’

ব্রুনাই সফরকালে লাভরভ আরও বলেন, ইরানের ওপর হামলার পরিণতি পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতির ভার বহন করছে এবং হতাহতের ঘটনাও ঘটছে।

তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত শুধু সামরিক পর্যায়েই সীমাবদ্ধ নেই; এর প্রভাব জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়েছে। রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR