ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত

রংপুর নিউজ ৭১
February 22, 2026 6:27 pm
Link Copied!

উড়তে থাকা ভারত টানা ১২ ম্যাচ জয়ের পর বিশ্বকাপে হারের মুখ দেখল। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আহমেদাবাদে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে প্রোটিয়ারা। জবাবে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস।

যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। জাস্প্রিত বুমরাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মারক্রাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা

সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৪৫ রান তুলে নেন ব্রেভিস। অন্যদিকে, অর্ধশতক হাকান মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে, খরচ করেন ৩৫ বল।

তাদের ফেরার পর দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ট্রিস্টান স্টাবস। ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।

ভারতের হয়ে জাস্প্রিত বুমরাহ তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন আর্শদিপ সিং। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবাম দুবে।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভারত হারায় ইষাণ কিষাণকে। পরের ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন তিলক ভার্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মা-ও।

উইকেট হারানোর পর রক্ষণাত্মক খেলার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি ভারত। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩৭ বলে ৪২ রান করেন দুবে।

শেষ পর্যন্ত সাত বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে হারের স্বাদ নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। আর তিনটি উইকেট নেন কেশব মহারাজ।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR