ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

রংপুর নিউজ ৭১
February 22, 2026 5:09 pm
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)  সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR