ঢাকাTuesday , 28 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তার অনুপ্রেরণার গল্প: শিউলী হোসাইনের সাফল্যের যাত্রা

Link Copied!

রাজধানীর উত্তরায় অবস্থিত “শিউলী‘স মেকওভার স্টুডিও এন্ড সেলুন”-এর স্বত্বাধিকারী শিউলী হোসাইন আজ দেশের একজন সফল নারী উদ্যোক্তা ও আন্তর্জাতিক মানের মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় তিনি শুধু নিজেই প্রতিষ্ঠিত হননি, বরং অসংখ্য অসহায় ও মেধাবী নারীকে স্বাবলম্বী করে তুলেছেন।
ময়মনসিংহে জন্মগ্রহণ করলেও শিউলীর বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই সাজগোজ ও মেকআপের প্রতি ছিল তার গভীর আগ্রহ। জীবনের শুরুটা সহজ ছিল না, অল্প বয়সেই বাবাকে হারানো, পরিবারের আর্থিক ও মানসিক চাপ, এবং সমাজের নানা বাধা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে।

নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করার পর, পরিবারের অমতে কম্পিউটার কোর্সের জন্য নেওয়া অর্থ দিয়ে তিনি শুরু করেন বিউটিফিকেশন প্রশিক্ষণ। এ সিদ্ধান্তের জন্য তাকে শুনতে হয়েছে অনেক তিরস্কার, “নাপিতের কাজ শিখে ভবিষ্যৎ নেই” —এমন মন্তব্যও তাকে দমাতে পারেনি। বরং এসব কথাই তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে।
পরবর্তীতে তিনি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেন, লন্ডনের একজন মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ কোর্স এবং ভারতের বিশেষজ্ঞদের কাছ থেকে হেয়ার কোর্স সম্পন্ন করেন। নিজের প্রচেষ্টা, আত্মবিশ্বাস ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি গড়ে তোলেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান।

শুরুতে ছোট পরিসরে সেলুন চালু করলেও তার দক্ষতা ও কাজের মান দ্রুত মানুষের প্রশংসা কুড়ায়। ধীরে ধীরে সেটিই আজ উত্তরার একটি সুপরিচিত বিউটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে তিনি একজন দক্ষ প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং তার হাত ধরে অনেক নারী নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন।

শুধু বিউটি সেক্টরেই নয়, শিউলী হোসাইন কেক ও ডেজার্ট তৈরিতেও সমান দক্ষ। “শিউলী’স কেক বেকিং” নামে তার আরেকটি উদ্যোগও ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

নারী উদ্যোক্তা হিসেবে তার সংগ্রাম ও সাফল্যের গল্প ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে মাই টিভি, আর টিভি, নেক্সাস টেলিভিশন, একুশের সংবাদ এবং কালের সমাজ।


শিউলী হোসাইন বলেন, “পরিশ্রম, আত্মবিশ্বাস আর মানুষের ভালোবাসা, এই তিনটাই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। আমি চাই আরও বেশি নারী নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে আসুক।”

তার এই অনুপ্রেরণামূলক যাত্রা আজ দেশের নারী সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রংপুর নিউজ ৭১

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR