ঢাকাThursday , 7 May 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

বিডাব্লিউটিবিসি’র প্রথম গেট টুগেদার: বর্ণাঢ্য আয়োজনে আজীবন ও বর্ষসেরা ‘অপরাজিতা’ সম্মাননা

এমএসএফ
May 7, 2026 2:49 am
Link Copied!

বাংলাদেশ ওমেন ট্রেড অ্যান্ড বিজনেস কাউন্সিল (BWTBC)-এর উদ্যোগে প্রথমবারের মতো এক সুন্দর ও বর্ণাঢ্য “গেট টুগেদার” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৮ মে, শুক্রবার অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই দারুণ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংবাদ উপস্থাপক শামীম আরা মুন্নী, যিনি একাত্তর টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রিশান মাহমুদ রনি—School of Presentation (SOP)-এর প্রতিষ্ঠাতা, Star News-এর নিউজ প্রেজেন্টার এবং সুপরিচিত সাংবাদিক ও পাবলিক স্পিকার। এছাড়া উপস্থিত থাকবেন নাহিদ পারভিন রানি, যিনি Rani’s Wellness Yoga & Beauty-এর স্বত্বাধিকারী।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে নারী উদ্যোক্তা ইউনিয়ন (WEU)-এর প্রেসিডেন্ট শাহিদা আমিন-কে “আজীবন অপরাজিতা সম্মাননা” প্রদান করা হবে। পাশাপাশি “বর্ষসেরা অপরাজিতা অ্যাওয়ার্ড” প্রদান করা হবে নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহানাজ ইসলাম-কে।

এছাড়াও অনুষ্ঠানে আরও ১০ জন সফল ও অনুপ্রেরণাদায়ী নারীকে “Aparajita Award” প্রদান করা হবে, যারা নিজেদের কর্মগুণে আজ প্রতিষ্ঠিত ও অনন্য অবস্থানে পৌঁছেছেন।

সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন:
১) শামীম আরা মুন্নী
২) নাহিদ পারভীন রানি
৩) আসমা আয়ুব
৪) সানজিদা বেগম
৫) আফরিন আকতার অনন্যা
৬) অর্পিতা দাস
৭) মনিকা ইসলাম প্রিয়াঙ্কা
৮) তাসনিম জাহান সুমি
৯) ফিরোজা আক্তার মুক্তা
১০) তাহিরা আক্তার হীরা

বিডাব্লিউটিবিসি এর প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস পারিসা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অনুপ্রেরণা বিনিময় এবং ভবিষ্যতে বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রংপুর নিউজ ৭১

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR