বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী, যা মোট অংশগ্রহণকারীর ৩১ শতাংশ।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল পাওয়া যাচ্ছে।
জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী। গত ১৮ এপ্রিল চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়— সকাল ৯টা থেকে ১০টা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকেল ৩টা ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে ফল জানানো হবে। এছাড়া, এনটিআরসিএর ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে।
এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।





