ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

এস,এস,সি পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা, প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন

rangpurnews71
March 30, 2026 12:05 am
Link Copied!

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি টাঙানো এবং পর্যাপ্ত আলো-বাতাসসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)

নিদের্শনায়, আসন্ন এই পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে; অচল ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে; সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং কর্তৃপক্ষ চাইলে তা সরবরাহ করতে হবে।

এতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে বলা হয়েছে। পরীক্ষার হলের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দেয়ার কথাও বলা হয়েছে।

মাউশি সতর্ক করে নির্দেশনায় বলেছে, এসব নির্দেশনা প্রতিপালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR