রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে থেকে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে । গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে ।

বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এখন পর্যন্ত দুইজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুরোদমে অভিযান চালানো হচ্ছে।
নদীর তীরে নিখোঁজদের স্বজনদের হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। প্রিয়জনদের অপেক্ষায় অধীর হয়ে আছেন তারা। এদিকে বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।





