আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে আর্থিক লেনদেন ও মূল্যবান দ্রব্য পরিবহনের নিরাপত্তা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বড় অঙ্কের নগদ অর্থ, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে ডিএমপি বিনামূল্যে ‘মানি এস্কর্ট’ বা পুলিশি পাহারার সুবিধা দিচ্ছে।
শনিবার (১৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এক বার্তায় নাগরিকদের এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।
সেবাটি পাওয়ার নিয়মাবলী:
নিজেস্ব যানবাহন: পুলিশি পাহাড়ার জন্য এস্কর্ট দেওয়া হলেও টাকা বা স্বর্ণালংকার পরিবহনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। পুলিশ কেবল সেই যানবাহনকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে।
যোগাযোগ: এই সেবা পেতে সংশ্লিষ্ট এলাকার নিকটস্থ থানা অথবা ডিএমপি কন্ট্রোল রুমে আগে থেকে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় নম্বর: জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছে ডিএমপি:
০১৩২০০৩৭৮৪৫ , ০১৩২০০৩৭৮৪৬ , এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও সহায়তা চাওয়া যাবে।
ঈদের কেনাকাটা এবং ব্যবসায়িক লেনদেন বাড়ার এই সময়ে মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পায়। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী গ্রাহক এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ এস্কর্ট সার্ভিসের ওপর জোর দিচ্ছে পুলিশ।
ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বড় লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি।
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।





