ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করা হয়েছে।

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে হলটিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে হল সংসদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ঈদ শুভেচ্ছা কার্ডের সাথে ঈদের তোহফা হিসেবে একটি করে টুপি ও আতর প্রদান করা হয়।

হল সংসদের নেতৃবৃন্দ জানান, ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়; এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে।তারা আরও আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের চেতনা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে।
এছাড়া ঈদ উপলক্ষে সকল শিক্ষার্থীর নিরাপদ ঈদযাত্রা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে হল সংসদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানানো হয়।
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।





