ঢাকাSunday , 8 March 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়। তবে এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাতে জ্বালানি সংকট না হয়, কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দফতর, মন্ত্রণালয় ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি

রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবসের শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

৭ মার্চের ভাষণ প্রচার এবং প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন— সন্ত্রাসবিরোধী আইনের অধীনে যাদের রাজনৈতিক কার্যক্রমে বিধিনিষেধ আছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে; তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটা পুলিশ দেখছে।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR