ঢাকাSaturday , 7 March 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা;প্রধানমন্ত্রী তারেক রহমান

Link Copied!

দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, সরকারের সব পর্যায়ে দুর্নীতি নির্মূলে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কেবল কঠোর আইন প্রয়োগই নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলাই সরকারের লক্ষ্য।

বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে তার সরকার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজ করে যাচ্ছে।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR