ঢাকাMonday , 23 February 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

রংপুর নিউজ ৭১
February 23, 2026 11:07 pm
Link Copied!

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের জন্য চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানান

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন। প্রধানমন্ত্রীকে দেশের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী এবং শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপচারিতা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ ও চীনের সম্পর্কের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে। আজও দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদারিত্ব বজায় আছে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার জন্য কাজ করা হবে।”

উপদেষ্টা আরও বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ অব্যাহত থাকবে।”

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR